সিলেটে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ

সিলেটে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ

সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পিয়াইন নদীতে ভারতীয় (সুপারি) পণ্যবাহী একটি নৌকার ধাক্কায় বিজিবির নৌকা ডুবে গিয়ে মাসুম বিল্ল্যাহ (৩৫) নামে এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে পিয়াইন নদীর পন্নগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্ল্যাহ ৪৮ বিজিবি’র আওতায় গোয়াইনঘাটের সোনারহাট ক্যাম্পের একজন সিপাহি।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে জানিয়েছি। ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার তৎপরতা চালাবে।

৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় নৌকার ধাক্কায় আমাদের নৌকা ডুবে গিয়ে এক সিপাহি নিখোঁজ রয়েছেন। ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালানো হবে ।