খাগড়াছড়িতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু
ছবি : সংগৃহীত
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষ্যে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউনহল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজিত এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম।
এর আগে, একটি টাউনহল থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শাপলা চত্বর হয়ে আবার টাউনহলে এসে শেষ হয়। ভ্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে অন্যান্য অতিথিদের নিয়ে জেলা প্রশাসক ২৬টি স্টল পরিদর্শন করে।
জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম বলেন, সমাজের সকল শ্রেণি মানুষের সচেতনতায় এবং সহযোগিতা প্রয়োজন তাহলে আমাদের বৃক্ষ সংরক্ষণ করতে সক্ষম হব। আমরা প্রতিবছর যে পরিকল্পনা নিয়ে বৃক্ষ রোপণ করি সেটিতেও আমরা সফল হব। আশা করছি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ মাধ্যমে আমাদের যারা নতুন প্রজন্ম আছে বৃক্ষ রোপণ একটি তাদের মধ্যে সচেতনতা তৈরি এবং তারা এটি ভালোবাসাতে শিখবে।
এসময় বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, রেঞ্জ কর্মকর্তা এস.এম মোশাররফ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় সদর উপজেলার বিভিন্ন নার্সারি ও কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণ অধিদফতর, খাবার ও ঘর সাজানোর সামগ্রী সহ ২৬টি স্টল স্থান পায়।