রাবিতে নারী শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এর বিজনেস স্টাডিজ অনুষদ ও অর্থনীতি বিভাগের নারী শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে। বুধবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডিন'স কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। সম্মানিত অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এম. ফরিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিআইসিএম-এর সহকারী অধ্যাপক জনাব কাশফিয়া শারমিন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর পরিচালক অধ্যাপক মো. শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম কামরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি ড. মোহাম্মদ জাহিদ হোসেন। এ সময় ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগের সভাপতি রাকিবুল ইসলামসহ বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআইসিএম-এর সহকারী অধ্যাপক জনাব কাশফিয়া শারমিন, সহকারী অধ্যাপক এস. এম. কালবীন ছালিমা ও
প্রভাষক জনাব ইমরান মাহমুদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।
বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন।