ওসিকে গালি, বিএনপি নেতার পদ স্থগিত

ওসিকে গালি, বিএনপি নেতার পদ স্থগিত

ফাইল ছবি

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হককে গালিগালাজ ও হুমকি দেওয়ায় কক্সবাজার জেলা বিএনপির সদস্য এবং মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনের সব পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।