রাজধানীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজধানীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতীকী ছবি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি জান শরীফকে (৪৮) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। 

রবিবার দুপুরে যাত্রাবাড়ী থানাধীন মীর হাজিরবাগ এলাকা থেকে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী।

তিনি জানান, রবিবার দুপুর ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় যাত্রাবাড়ী থানার মীর হাজীরবাগ এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি জান শরীফকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জান শরীফের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা নং-৮১(২)১২ এবং জিআর মামলা নং-৪২৭/২২ রয়েছে। তিনি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ)/১৯(৪) ধারায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।

গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।