‘থ্রি ইডিয়টস’-এর সেই অধ্যাপক শেষ নিশ্বাস ত্যাগ করেছেন
ফাইল ছবি
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা অচ্যুত পোতদার। সোমবার গভীর রাতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১।জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত কারণে থানের জুপিটর হাসপাতালে ভর্তি ছিলেন অসুস্থ প্রবীণ অভিনেতা।গতকাল ১৮ আগস্ট সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও তার মৃত্যুর কারণ এখনও জানানো হয়নি। তবে মঙ্গলবার থানেতে অচ্যুৎ পোতদারের শেষকৃত্য সম্পন্ন হবে। ১৯৮০ সালের শেষের দিকে অভিনয় জগতে পা রাখেন অচ্যুত।তবে তার আগে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন অচ্যুৎ। তার পর ইন্ডিয়ান অয়েল সংস্থাতেও কাজ করেন। পরবর্তীতে টেলিভিশনের দৌলতে অভিনয়জগতে পা রাখা।তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাকে। ফিল্মি ক্যারিয়ারে ১২৫টি সিনেমায় অভিনয় করেছেন অচ্যুত। তার মধ্যে যেমন হিন্দি ছবি রয়েছে, তেমনই মারাঠি ভাষার সিনেমাও রয়েছে। তবে বলিউডে তিনি চেনামুখ হয়ে ওঠেন পরিচালক বিধু বিনোদ চোপড়ার হাত ধরে। কারণ তার সিনেমাতেই সবথেকে বেশি দেখা গিয়েছে অচ্যুৎ পোতদারকে।তার মুখে ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই সংলাপ আজও জনপ্রিয়। যেখানে কলেজের শ্রেণীকক্ষে আমিরের উদ্দেশে তাকে বলতে শোনা গিয়েছিল- ‘কেহনা ক্যায়া চাহতে হো?’এছাড়াও ‘আক্রোশ’, ‘অ্যালবার্ট পিন্টো কো গুসসা কিউঁ আতা হ্যায়’, ‘অর্ধ সত্য’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গ্যায়া জেন্টল ম্যান’, ‘দিলওয়ালে’, ‘রঙ্গিলা’, ‘বাস্তব’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লাগে রহো মুন্না ভাই’, ‘দাবাং ২’ থেকে ‘ভেন্টিলেটর’-এর মতো একাধিক বলিউড কমার্শিয়াল হিট ছবিতে দেখা গেছে অচ্যুৎ পোতদারকে। তার প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া বি টাউনে।