১১ মামলার আসামি সাইফুল গ্রেফতার

১১ মামলার আসামি সাইফুল গ্রেফতার

প্রতীকী ছবি

খুলনায় র‌্যাবের বিশেষ অভিযানে সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১১ মামলার আসামি মো. সাইফুল ইসলাম (২৬) গ্রেফতার হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযানিক দল সদর থানাধীন চালতেতলা এলাকায় এ অভিযান চালায়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় নাশকতা মামলার অন্যতম আসামি সাইফুল ইসলামকে আটক করা হয়।

সাইফুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি অস্ত্র, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতনসহ মোট ১১টি মামলায় অভিযুক্ত ছিলেন।