মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১
প্রতীকী ছবি
সেনাবাহিনীর অভিযানে মাগুরার শ্রীপুর উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ রফিকুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বুধবার (২০ আগস্ট) উপজেলার আমতৈল গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার রফিকুল আমতৈল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে একটি রিভলভার, দু’টি এ্যামোনিশন আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলাসহ শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।