আদর করে সন্তানের ডাকনাম আপেল রাখা যাবে কি?

আদর করে সন্তানের ডাকনাম আপেল রাখা যাবে কি?

সংগ্রহীত ছবি

প্রশ্ন : আমার খালাতো ভাই দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। সে দেখতে বিদেশিদের মতো লাল বর্ণের হওয়ায় তার বাবা আদর করে তার নাম রেখেছে আপেল। এখন সবাই তাকে এ নামেই ডাকে। ইসলামের দৃষ্টিতে এই নাম রাখা ঠিক হয়েছে? এই নামে ডাকলে গুনাহ হবে?

—হারুনুর রশীদ, ফেনী

উত্তর : আপেল নাম রাখা সমীচীন নয়।

কারণ ইসলামে ভালো নাম রাখার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। (আবু দাউদ, হাদিস : ৪৯৪৮, হিন্দিয়া : ৫/৩৬২)