কক্সবাজারে থানা হাজত থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজারে থানা হাজত থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি : প্রতীকি

কক্সবাজারের চকরিয়া থানার হাজত থেকে দুর্জয় নামের এক কম্পিউটার অপারেটরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার ভোরে লাশটি উদ্ধার করা হয়।

দুর্জয় চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকার বাসিন্দা এবং চকরিয়া মাধ্যমিক শিক্ষা অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

থানা সূত্রে জানা যায়, চেক প্রতারণার মামলায় গ্রেফতারের পর দুর্জয়কে থানার হাজতে রাখা হয়। শুক্রবার ভোরে হাজতের ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পান পুলিশ সদস্যরা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

চকরিয়া থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্জয় আত্মহত্যা করেছেন। তবে ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ বলছে, থানায় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এ ঘটনা ঘটেছে।