যমুনা ফিউচার পার্কে হ্যারিপটার ভক্তদের জাদুময় উৎসব

যমুনা ফিউচার পার্কে হ্যারিপটার ভক্তদের জাদুময় উৎসব

সংগৃহীত

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে হ্যারিপটার ভক্তদের জন্য দিনব্যাপী জাদুময় উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পার্কের ইভেন্ট স্টেশনে (লেভেল-৫, জোন-ডি) এ অনুষ্ঠানের আয়োজন করেন ইভেন্টরস বিডি। এতে হ্যারিপটারের প্রায় দুই হাজার ভক্ত অংশগ্রহণ করেন। 

দিনব্যাপী আয়োজনে হ্যারিপটার ফ্যানদের জন্য- কুইজ-শো, পরশন মেকিং, এস্ট্রোনমি বুথ, কুইডিস গেমিং বুথ, ওয়ানড থ্রেয়িং বুথ, ম্যাজিক-শো, ড্যান্স-শোসহ একাধিক প্রতিযোগিতা আয়োজন করা হয়। 

বেলা ১১টায় শুরু হওয়া এ উৎসব চলে রাত ৮টা পর্যন্ত। এতে হ্যারিপটার সম্পর্কিত স্টল সাজানো হয়। স্টলগুলোতে বই, জাদুর ছড়ি, পোস্টারসহ নানা আইটেম বিক্রি করা হয়। উৎসবকে রোমাঞ্চকর করে তোলেন নানা ধরনের কুইজ প্রতিযোগিতা। ছোট বড় সবার মন জয় করে দুর্দান্ত সব ম্যাজিক-শো। অংশগ্রহণকারীরা প্রিয় চরিত্রের পোশাক পরে এসে মাতিয়ে তোলেন পুরো ইভেন্টকে।

জাদুময় উৎসবে উপস্থিত ছিলেন ইভেনটরস বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা অলি শাহারিয়ার হাসান, চিফ কমিনিউকেশন অফিসার সাইদুর রহমান সানি, চিফ পাবলিক রিলেশন অফিসার সৌমিক হাসান, অপারেটিং ডিরেক্টর আবির হাসান, চিফ মার্কেটিং অফিসার ইশতিয়াক আহমেদ তপু, চিফ ক্রিয়েটিভ অফিসার মেহেরুন নেছা প্রমুখ।