রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে দারোয়ান নিহত

রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে দারোয়ান নিহত

ছবি : প্রতীকি

রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে বাড়ির দারোয়ান নিহত হয়েছেন। তার নাম আবুল হোসেন।এ ঘটনায় আরও দুই পথচারী আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
‎‎শনিবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় ৫১/এ/১২ নম্বর পশ্চিম  রাজাবাজার (স্কয়ার হাসপাতালের পাশে) এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে।
‎‎আহত পথচারীরা হলেন- মিজান ও হাফিজুল। তারা ওই সড়কের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
‎‎স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ভবনে শ্রমিকরা কাজ করছিল। এ সময় হঠাৎ করে বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে বাড়ির দারোয়ান দেয়ালের নিচে চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
‎ঘটনা নিশ্চিত করে শেরে-বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, দারোয়ানের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।