শক্তিশালী স্পিন অ্যাটাক নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

শক্তিশালী স্পিন অ্যাটাক নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

ছবি : সংগৃহীত

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও হংকং। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আফগানিস্তানের নাম। 

রোববার (২৪ আগস্ট) রশিদ খানকে নেতৃত্বের ভার দিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

অধিনায়ক রশিদসহ নুরু আহমেদ, মুজিব উর রহমান, এম গাজানফর এবং মোহাম্মদ নবিকে নিয়ে শক্তিশালী স্পিন আক্রমণে দল সাজিয়েছে আফগানরা।

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ হিসেবে আছে বাংলাদেশ, হংকং এবং শ্রীলঙ্কা। 'এ' গ্রুপে রয়েছে ভারত, ওমান, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত।

আফগানিস্তানের এশিয়া কাপ স্কোয়াড

রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, দারউইশ রসুলি, সেদিকুল্লাহ অতল, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শরফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসাক, মুজিব উর রহমান, এএম গজনফর, নুর আহমেদ, ফরিদ আহমেদ, নাভিন উল হক ও ফজলহক ফারুক।