স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের তিন লক্ষাধিক টাকার বৃত্তি প্রদান

স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের তিন লক্ষাধিক টাকার বৃত্তি প্রদান

ছবি : প্রতিনিধি

ইবি প্রতিনিধি: স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কুষ্টিয়া অঞ্চল কর্তৃক আয়োজিত ‘বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান- ২০২৫’ এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) ঝিনাইদহ জেলার শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজে  বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান ২০২৫ ২য় পর্ব অনুষ্ঠিত হয়েছে।

এতে ১৫৬ জন ট্যালেন্টফুল বৃত্তি ও ১৯৭ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে সর্বমোট ২৩৬ জন শিক্ষার্থী সনদ পেয়েছে।

এর আগে গত রোববার(১৭ অগাস্ট) হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এতে বৃত্তি পরীক্ষায় প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৫৬ জন শিক্ষার্থী ট্যালেন্টফুল বৃত্তি ও ১৯৭ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তিসহ সর্বমোট ৩৫৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তির সর্বমোট আর্থিক পরিমাণ ছিল ৩২৭৬০০ টাকা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশন উপদেষ্টা তোফায়েল প্রধান। এসময় এসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক ইউসুব আলী, হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম ফারুক, উজানগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসাইন আহম্মদ, হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা  বিদ্যালয় প্রধান শিক্ষক একরামুল হোসেন ও মধুপুর হোদিরন নেসা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হেলাল উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন পরিচালক শাহ ফরিদের বলেন, ২০০৪ সাল থেকে শুরু থেকে বিভিন্ন সময়ে লেনটিন লেভেল প্রতিষ্ঠাকরণ, ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ কর্মসূচি ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আমরা এই বৃত্তির আয়োজন করেছি।