পলিথিনবিরোধী সচেতনতামূলক সভা আয়োজনে বসুন্ধরা শুভসংঘ

পলিথিনবিরোধী সচেতনতামূলক সভা আয়োজনে বসুন্ধরা শুভসংঘ

সংগ্রহীত ছবি

শরীয়তপুরের ডামুড্যায় পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘পলিথিন দূষণ মুক্ত পৃথিবী, নিরাপদ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যে গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ আগস্ট)  ডামুড্যা প্রেস ক্লাবের হলরুমে বসুন্ধরা শুভসংঘ ডামুড্যা উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন হয়। 

সভায় পরিবেশবিদ, শিক্ষক, স্মার্ট কৃষক, মসজিদের ইমাম, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পলিথিনের ক্ষতির দিক তুলে ধরেন।

দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও ১১ নম্বর পশ্চিম চরভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুবকর ছিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন— সিড্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুবেল, প্রাইম কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা জাকির হোসেন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাবেক সভাপতি নুরুল ইসলাম খোকন, স্মার্ট কৃষক আব্দুর রাজ্জাক, পরিবেশকর্মী মো. কাউসার আহমেদ, বাজার ব্যবসায়ী মহিউদ্দিন, মানবাধিকারকর্মী মিতালী শিকদার, মসজিদের ইমাম রাকিবুল ইসলামসহ শুভসংঘের সদস্য ও বাজার ব্যবসায়ীরা ।

পরিবেশকর্মী মো. কাওসার বলেন,  ‘একটি প্লাস্টিক বোতল শত শত বছরেও নষ্ট হয় না, যা পরিবেশের জন্য ভয়াবহ হুমকি। তাই পলিথিনের বিকল্প ব্যবহারের আমাদের উদ্যোগ নিতে হবে।

ডামুড্যা প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মাদবর বলেন, ‘পরিবেশ রক্ষায় পলিথিন বর্জন জরুরি।’

সভার শেষে বক্তারা পলিথিনের বিকল্প ব্যবহার ও জনসচেতনতামূলক কার্যক্রম বাড়াতে একমত হোন। গোলটেবিল বৈঠক শেষে পরিবেশবান্ধব গাছ প্রদান করা হয়।