মোহাম্মদপুরে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেপ্তার ১

মোহাম্মদপুরে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেপ্তার ১

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে গাড়ি থেকে চাঁদা তোলার সময় সাইফুল ইসলাম (৩৫) নামে এক চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

‎বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে গাড়িতে চাঁদা আদায়ের সময়ে হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

‎‎সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ে করছিল সাইফুল। কেউ চাঁদার টাকা না দিলে তাকে মারধর করা হতো। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তার কাছ থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির তথ্য পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তারকৃত চাঁদাবাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।