আর্জেন্টিনায় শেষ ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন মেসি
লিওনেল মেসি
আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আর এই আসর দিয়েই জাতীয় দলের জার্সিতে ইতিটানতে চান লিওনেল মেসি। ইতোমধ্যে লাতিন আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেললেও, তার আগেই ঘরের মাঠের অধ্যায় শেষ হতে যাচ্ছে মেসির। কারণ, বাছাইয়ের শেষ দুই রাউন্ডে আগামী ৪ সেপ্টেম্বর নিজেদের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে। এরপর ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে তারা।
এই দুই ম্যাচের পর বিশ্বকাপের আগে আর্জেন্টিনার মাটিতে আর কোনো ম্যাচ নেই। তাই ইকুয়েডর ম্যাচ দিয়েই ঘরের মাঠের অধ্যায় শেষ হতে যাচ্ছেন মেসির। আর এই ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছে এই ফুটবল কিংবদন্তি।
তিনি বলেন, এটি আমার জন্য খুব বিশেষ একটি ম্যাচ হতে যাচ্ছে, কারণ এটাই শেষ বাছাইপর্বের ম্যাচ। এরপর (আর্জেন্টিনায়) আর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কোনো খেলা থাকবে কি না জানি না। তাই সেদিন আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোনসহ পুরো পরিবার আমার সঙ্গে থাকবে। আমরা সেভাবে উপভোগ করব। এরপর কী হবে আমি জানি না।
অবসর নিয়ে মেসি সরাসরি মন্তব্য না করলেও, তার কথায় বিশ্বকাপের পর তিনি জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত রয়েছে। এদিকে মেসির বক্তব্যের পর দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন।
ক্যাপশনে সংস্থাটি লিখেছে, ‘দ্য লাস্ট ড্যান্স ইজ কামিং।’ যার সঙ্গে মেসির আর্জেন্টাইন জার্সি পরিহিত একটি ছবি প্রকাশ করেছে।
এদিকে সংবাদসংস্থা এপি জানিয়েছে, ঘরের মাঠে মেসির শেষ ম্যাচকে ঘিরে টিকিটের দাম বাড়ানোর চেষ্টা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সবচেয়ে সাশ্রয়ী টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ ডলার, আর সবচেয়ে দামী টিকিট প্রায় ৫০০ ডলারে পাওয়া যাবে।