টাইগারদের দাপুটে বোলিংয়ে চাপে ডাচরা

টাইগারদের দাপুটে বোলিংয়ে চাপে ডাচরা

ছবি: সংগৃহীত

আগামী মাসেই মাঠে গড়াবে এশিয়া কাপের খেলা। আসন্ন এ টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হয়েছে আজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে ডাচদের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। এরপর বল হাতে দুর্দান্ত বোলিং করছেন তাসকিন আহমেদরা। 

ইনিংসের চতুর্থ ওভারেই আজ দলকে উইকেট এনে দেন তাসকিন। টাইগার স্পিডস্টারের বলে জাকের আলী অনিকের মুঠোবন্দী হয়ে আউট হন ডাচ ওপেনার ম্যাক্স ওদাউদ। নিজের প্রথম বলেই উইকেটের দেখা পান তাসকিন। 

এরপর ডাচদের দ্বিতীয় উইকেটও তুলে নেন তাসকিনই। এবার তার শিকার হন আরেক ওপেনার বিক্রমজিত সিং। পারভেজ হোসেন ইমনের মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন তিনি।  তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের সুবাদেই দ্রুত ২ উইকেটের দেখা পায় বাংলাদেশ। 

এরপর দশম ওভারে জোড়া আঘাত হানেন সাইফ হাসান। প্রথমে স্কট এডওয়ার্ডসকে আউট করার পর একই ওভারে তেজা নিদামানুরুকেও সাজঘরের পথ দেখান সাইফ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৮ রান।