পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে সচেতনতামূলক সভা:আয়োজনে বসুন্ধরা শুভসংঘ
সংগ্রহীত ছবি
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) উপজেলা শুভসংঘের সভাপতি মো. মহিবুল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি হযরত আলী হিরু, শিক্ষাবিষয়ক সম্পাদক ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা রানী হালদার, যুগ্ম সম্পাদক মাসুদুল আলম অপু, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাকিম বিল্লাহ রাজু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম হাসি প্রমুখ।
বক্তারা পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখার প্রয়োজনীয়তাসহ নানা ধরনের সতর্কতামূলক পরামর্শ এবং পানিতে ডুবে যাওয়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসার কিছু পদ্ধতি শিখিয়ে দেন। শুভসংঘের এমন উদ্যোগের প্রশংসা করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।