মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা, ১৭ মিনিটেই লিড

মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা, ১৭ মিনিটেই লিড

সংগৃহীত

নাটকীয় শুরুতেই জমে উঠল আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ। প্রথমে অফসাইডের কারণে বাতিল হলো গোল, এরপরই নিজের ছাপ রেখে দলকে এগিয়ে দিলেন লিওনেল মেসি।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যানসাস সিটি স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচে ছিল টানটান উত্তেজনা, যেখানে শুরুতেই নাটকীয় এক সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

ম্যাচের নবম মিনিটে জালে বল পাঠিয়েছিল আলজেরিয়া। তবে রিভিউয়ের পর অফসাইডের কারণে সেই গোল বাতিল করেন রেফারি। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর্জেন্টিনা।

এই ধাক্কার পর দ্রুতই নিজেদের গুছিয়ে নেয় লিওনেল স্কালোনির দল। মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টারদের নিয়ন্ত্রণে ধীরে ধীরে ম্যাচের দখল নেয় তারা।

অবশেষে ১৭ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। ডি পলের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি।

এর আগে ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলছিল আলজেরিয়া। কয়েকটি বিপজ্জনক আক্রমণও তৈরি করেছিল তারা। তবে গোল বাতিল হয়ে যাওয়ার পর কিছুটা ছন্দ হারায় দলটি।

মেসির এই গোলের পর ম্যাচের গতি আরও বেড়ে যায়। আর্জেন্টিনা এখন লিড ধরে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে।