চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু

ছবি : সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কর্মচারী সংসদের উদ্যোগে মাসব্যাপী মশক নিধন ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার প্রধান নির্বাহী মামুন-উর-রশীদ।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কর্মচারী সংসদের সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজসহ পৌর কর্মচারী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সচেতনতামূলক একটি র‌্যালি বের করে শহর প্রদক্ষিণ করা হয় এবং শহরের বিভিন্ন এলাকায় মশা নিধনে ফগার মেশিনে স্প্রে করা হয়।