ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের
প্রতিকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় শেখ ফরিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে (৩ সেপ্টেম্বর) উপজেলার আউখাব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ ফরিদ নেত্রকোনার মোহনগঞ্জ থানার পালগাও এলাকার সুরুজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আউখাব এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হন শেখ ফরিদ।
তাকে উদ্ধার করে পাশেই অবস্থিত ইউএস-বাংলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভুলতা হাইওয়ে পুলিশ জানায়, ট্রাকচাপায় যুবক নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।