প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যাহলি
সংগ্রহীত ছবি
বিএনপির ৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বামনশুর মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে খোলামোড়া, জিয়ানগর হয়ে কালিন্দী নেকরোজবাগ মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
এসময় উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামিম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, যুবদলের আহবায়ক আসাদুজ্জামান রিপন, সাবেক আহবায়ক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়ালিউল্লাহ সেলিম, ছাত্রদল নেতা হাজী সাইফুলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।