রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা

রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এতে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাখা শিবির সভাপতি ও অ্যাগ্রোনমি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাখা শিবিরের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের সমাজসেবা সম্পাদক আব্দুল মুহাইমিন আনুষ্ঠানিকভাবে প্যানেলটি ঘোষণা করেন।

প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে ফাহিম রেজা— যিনি ফলিত রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এস এম সালমান সাব্বির।

অন্যান্য পদে প্রার্থী তালিকা:

ক্রীড়া সম্পাদক: হামিদুল্লাহ নাঈম

সহ-ক্রীড়া সম্পাদক: আবু সাইয়্যেদ সামী

সাংস্কৃতিক সম্পাদক: জাহিদ হাসান

সহ-সাংস্কৃতিক সম্পাদক: রাকিবুল ইসলাম

মহিলা সম্পাদক: সাইয়্যেদা হাফসা

সহ-মহিলা সম্পাদক: সামিয়া জান্নাত

তথ্য ও গবেষণা সম্পাদক: নাজমুস শাকিব

সহ-তথ্য ও গবেষণা সম্পাদক: সিফাত আবু সালেহ

মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: মুজাহিদুল ইসলাম

সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: আসাদুল্লাহ আল গালিব

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: হাসান হাওলাদার

সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মুজাহিদুল ইসলাম সায়েম

বিতর্ক ও সাহিত্য সম্পাদক: ইমরান লস্কর

সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক: নয়ন মুরসালিন

পরিবেশ ও সমাজসেবা সম্পাদক: আব্দুল্লাহ আল মাসুদ

সহ-পরিবেশ ও সমাজসেবা সম্পাদক: মাসুমা ইসরাত মুমু

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন: দ্বীপ, সুজন চন্দ্র, ইমজিয়াউল হক কামালি ও খালিদ হাসান।

হল সংসদেও প্যানেল চূড়ান্ত

রাকসু নির্বাচনের পাশাপাশি ১৭টি হল সংসদের জন্যও পৃথক প্যানেল চূড়ান্ত করেছে ছাত্রশিবির। হলভিত্তিক নেতারা নিজ নিজ দায়িত্বে প্যানেল সাজিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানান দলের নেতারা।

রাকসু নির্বাচনের সময়সূচি:

৭ সেপ্টেম্বর: মনোনয়নপত্র জমাদানের শেষ দিন

৮ ও ৯ সেপ্টেম্বর: যাচাই-বাছাই

১০ সেপ্টেম্বর: প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ

১১ সেপ্টেম্বর: আপত্তি গ্রহণ

১৩ সেপ্টেম্বর: মনোনয়নপত্র প্রত্যাহার

১৪ সেপ্টেম্বর: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

২৫ সেপ্টেম্বর: সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ এবং সেদিনই ফলাফল ঘোষণা।