মেসিহীন আর্জেন্টিনা নামছে ইকুয়েডরের বিপক্ষে

মেসিহীন আর্জেন্টিনা নামছে ইকুয়েডরের বিপক্ষে

ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে আগেই মূলপর্বের টিকিট কেটে ফেলেছে আর্জেন্টিনা। তাই ইকুয়েডরের বিপক্ষে তাদের শেষ ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। এ ম্যাচে থাকছেন না দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোও।

দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকায় একাদশে পরিবর্তন আসবে নিশ্চিতভাবেই। তবে কোচ লিওনেল স্কালোনি চাইলে নতুন খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষার সুযোগও নিতে পারেন। কারণ এই ম্যাচে হারলেও আর্জেন্টিনা বাছাইপর্বের শীর্ষেই থাকবে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ইকুয়েডরের বিপক্ষে শুরুতে মাঠে নামতে পারেন লাউতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং লিয়ান্দ্রো বালের্দি। এছাড়া তরুণ নিকো পাজও একাদশে সুযোগ পেতে পারেন। অন্যদিকে, মাস্তানতুয়নো হয়তো একাদশের বাইরে থাকবেন।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্কালোনির মন্তব্যে একাদশ নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে