বাংলাদেশি নাগরিকদের সতর্ক করল সরকার

বাংলাদেশি নাগরিকদের সতর্ক করল সরকার

ফাইল ছবি

দোহায় ইসরাইলের মিসাইল হামলায় উদ্ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানিয়েছে সরকার।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং অযথা বাইরে চলাফেরা না করার আহ্বান জানানো হচ্ছে। এ বিষয়ে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি/নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

 এতে আরো জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইন বহির্ভূত।