জাকসু নির্বাচন : প্রধান ফটকে দেখা গেল জামায়াতের এমপি প্রার্থী আফজালকে

জাকসু নির্বাচন : প্রধান ফটকে দেখা গেল জামায়াতের এমপি প্রার্থী  আফজালকে

সংগ্রহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ফল জানানো হবে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে। তবে এই ভোট গণনার মধ্যেই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোর সামনে ও আশপাশে ছাত্রশিবিরের সমর্থকরা অবস্থান নিয়েছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন।

এ সময় তার সঙ্গে আরো ১৫ থেকে ২০ জন নেতাকর্মীকে দেখা যায়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন মাওলানা আফজাল হোসাইন। এ সময় তিনি  বলেন, ‘১৫ নম্বর ছাত্র হলে ছাত্রদলের ভিপি প্রার্থী প্রবেশের পর থেকে নির্বাচন নিয়ে ঝামেলা শুরু হয়। এখন নির্বাচনের খোঁজ খবর নিতে এসেছি।

তবে এরপরই বাইকে চড়ে তিনি স্থান ত্যাগ করেন। তবে নেতাকর্মীদের এখনো সেখানে অবস্থান নিতে দেখা গেছে।