তরুণ কবি শ্বেতা শতাব্দী এষ আর নেই
সংগ্রহীত ছবি
তরুণ কবি শ্বেতা শতাব্দী এষ আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩২ বছর। গতকাল শুক্রবার রাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে তাঁর বোন মন্দিরা এষ জানিয়েছেন।
জন্মের পর থেকেই বিটা থ্যালাসেমিয়া মেজর রোগে ভুগছিলেন শ্বেতা।
গত বছরের জুন থেকে থ্যালাসেমিয়ার সঙ্গে যোগ হয় লিভার ক্যান্সার। তিনি দেশে ও ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
শ্বেতার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে অনুসূর্যের গান, রোদের পথে ফেরা, ফিরে যাচ্ছে ফুল, আলাহিয়ার আয়না এবং বিপরীত দুরবিনে।
মানুষ, মানুষের মনোজগৎ, সম্পর্ক, বিষণ্নতা—এগুলো নিয়েই লিখতে ভালোবাসতেন তিনি।