ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠিয়ে কমিশন গ্রহণ ইসলামসম্মত কী?
প্রতিকী ছবি
প্রশ্ন : বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের এমন কিছু লোক ঠিক করা থাকে, যাদের কাজ হলো রোগী এনে দেওয়া। এর বিনিময়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষ তাদের প্রতি রোগীর টেস্ট ফি থেকে ৩০-৪০% হারে কমিশন দিতে হয়। প্রশ্ন হলো, এ ধরনের লেনদেন কি জায়েজ?
-মুহা. জহিরুল ইসলাম, ফরিদপুর
উত্তর : ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠিয়ে কমিশন গ্রহণ জায়েজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। ১. মধ্যস্থতাকারীর কায়িক শ্রম, সময় কিংবা অর্থ ব্যয় হতে হবে।
২. কমিশন পূর্বনির্ধারিত হতে হবে। ৩. মধ্যস্থতাকারীকে কমিশন দেওয়ার জন্য রোগীদের টেস্ট ফি বৃদ্ধি না করতে হবে। বরং নিজেদের অর্জিত লভ্যাংশ থেকে কমিশন আদায় করতে হবে। ৪. মধ্যস্থতাকারীকে কমিশন দেওয়ার কারণে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ রোগীর সঙ্গে টেস্ট ইত্যাদির ক্ষেত্রে কোনো ধরনের ধোঁকাবাজি করতে পারবে না।
উল্লিখিত শর্তগুলো মেনে রোগী এনে কমিশন লেনদেন জায়েজ হবে। অন্যথায় নয়। (রাদ্দুল মুহতার : ৬/৬৩, মালে হারাম আওর উসকি শরয়ী মাসারেফ ওয়া আহকাম : ১০৮)