রাজবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাব্বি চৌধুরি গ্রেপ্তার

রাজবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাব্বি চৌধুরি গ্রেপ্তার

সংগ্রহীত ছবি

রাজবাড়ী জেলা যুবলীগের অন্যতম সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক নেতা মো. ইলিয়াস চৌধুরী ওরফে রাব্বি চৌধুরীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

রাব্বি চৌধুরী রাজবাড়ী বাজারের কলেজ রোডের বিনোদপুর এলাকার রাসা টাওয়ারের বাসিন্দা লিয়াকত আলী চৌধুরীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।

তবে কোন মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো জানা যায়নি।