ঢাকায় সেলসম্যানের মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে
ফাইল ছবি
রাজধানীতে মো. আশেক (২৩) নামে এক সেলসম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ডেমরা থানার পূর্ব বক্সনগর এলাকার একটি বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশেককে মৃত ঘোষণা করেন।
আশেক ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পাইপ পাজুরি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি ডেমরার পূর্ব বক্সনগরের রানী মহল এলাকায় থাকতেন।
নিহতের চাচা মো. আলী হোসেন জানান, আমার ভাতিজা সেলসম্যান হিসাবে চাকরি করতো। রাত ৮টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে নিজরুমে গিয়ে সে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, আশেক আর বেঁচে নেই
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।