পটুয়াখালীর বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় পরিষদ সংলগ্ন ভিআইপি সড়কে রোমান মৃধা (২২) নামের এক পাইলিং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।

মৃত রোমানের বাবা নাম নুরুল হক মৃধা। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কুমারকান্দা গ্রামে।

জানা গেছে, রোমানসহ মোট ৮ জন শ্রমিক বাউফল উপজেলা পরিষদের পশ্চিম পাশে ভিআইপি  সড়কে একটি বাসা ভাড়া নিয়ে পাইলিংয়ের কাজ করতো।

ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে সবাই খাবারের জন্য বাসা থেকে বের হয়। খাবার শেষে রোমান  চাবি নিয়ে ঘরে আসে। 

রাত সাড়ে ১০টার দিকে অন্য শ্রমিকরা বাসায় ফিরে এসে বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাঁড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে রোমানকে ঘরের আড়ার সঙ্গে গালায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পায়।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানালা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এক শ্রমিক জানান, রোমান কাজের ফাঁকে সুযোগ পেলেই মোবাইল ফোনে কথা বলতো।  বৃহস্পতিবার রাত আড়াইটা পর্যন্ত ফোনে কথা বলেছে। কার সঙ্গে কথা বলতো জানতে চাইলে তাদেরকে বলতো না।

ধারণা করা হচ্ছে ঘনিষ্ঠ কারো সঙ্গে অভিমান থেকে তিনি আত্মহত্যা করেছেন।