নভেশন মডেল স্কুলের শিক্ষার্থীদের জন্য আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত
ফাইল ছবি
ঢাকার নভেশন মডেল স্কুলের শিক্ষার্থীদের জন্য আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে। আজ ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাজধানীর মধ্য বাড্ডায় অবস্থিত নভেশন মডেল স্কুলের সম্মেলন কক্ষে এ আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে সভাপতিত্ব করেন নভেশন মডেল স্কুলের প্রধান শিক্ষক জনাব মো. লোকমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিআইসিএম-এর সহকারী অধ্যাপক জনাব কাশফিয়া শারমিন। এ সময় বিআইসিএম এর প্রভাষক জনাব ফাইমা আক্তার, প্রভাষক জনাব গৌরব রায়, নভেশন মডেল স্কুলের কো-অর্ডিনেটর জনাব হালিমা আক্তার মুক্তা ও কো-অর্ডিনেটর জনাব ফাহমিদা ইসলামসহ স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআইসিএম-এর সহকারী অধ্যাপক জনাব কাশফিয়া শারমিন, প্রভাষক জনাব ফাইমা আক্তার, প্রভাষক জনাব গৌরব রায় বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।
আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগ শিক্ষা বিষয়ক জ্ঞান স্কুল - কলেজের শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে বিআইসিএম বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে আজ নভেশন মডেল স্কুলে এ আয়োজন করা হয়। -বিজ্ঞপ্তি