ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, ধরা আ.লীগের ৮ নেতাকর্মী

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, ধরা আ.লীগের ৮ নেতাকর্মী

ফাইল ছবি

রাজধানীতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিস্তারিত তথ্য ও অভিযোগ সম্পর্কে পরে জানানো হবে বলেও জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।