আসামি ধরতে গিয়ে গৃহবন্দি ৩ এএসআই, অতঃপর...

আসামি ধরতে গিয়ে গৃহবন্দি ৩ এএসআই, অতঃপর...

সংগ্রহীত ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি সামছুল হক (৭৫) ও তার ছেলে আমিরুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা গ্রামের মৃত শেখ বান্দুর ছেলে সামছুল হক। তিনি ধামরাই থানার সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ জানায়, গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে সাটুরিয়া থানার তিন এএসআই রিয়াজুল ইসলাম, কুতুব উদ্দিন, হাফিজুর রহমান গর্জনা গ্রামে সামসুল হকের বাড়ি যান। তার নামে ঢাকা জেলার আদালত কর্তৃক ওয়ারেন্ট জারির কথা বলায় তার জামিনের রি-কল দেখানোর কথা বলে নিজের বসতঘরে তাদের নিয়ে বসিয়ে দরজা লাগিয়ে দেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনদের দিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ, বেঁধে মারধরের প্রক্রিয়া করে। সাটুরিয়া থানায় বিষয়টি অবহিত করলে অতিরিক্ত পুলিশ গিয়ে তিনজন এএসআইকে উদ্ধার করে।

পরে সামছুল হক ও তার ছেলে আমিরুল হককে গ্রেপ্তার করা হয়।

সাটুরিয়া থানা ওসি শাহিনুল ইসলাম জানান, ধামরাই থানার একটি সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি সামসুল। আমার অফিসার ওয়ারেন্ট তামিল করতে যান। সেখানে সামসুল তার লোকজন দিয়ে পুলিশি কাজে বাধা প্রদানসহ তাদের ঘরে আটকে রাখে।

সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে উদ্ধার করি।

তিনি আরো জানান, সামসুল হক ও তার ছেলে আমিরুলকে গ্রেপ্তার করা হয়। এএসআই হাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় তাদের আদালতে প্রেরণ করা হবে।