আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ছবি: প্রতিনিধি
গ্রীণ ক্লাইমেট ফান্ড ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় বাস্তবায়িত আরএইচএল প্রকল্পের আওতায় আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান কার্যালয় থেকে আগত ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব শহিদুল ইসলাম, এরিয়া ম্যানেজার জনাব মনিরুল ইসলাম, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চালনা শাখার শাখা ব্যবস্থাপক জনাব হাবিবুর রহমান, প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব আব্দুল আজিজ, টেকনিক্যাল অফিসার জনাব আল আমিন, একাউন্টস এন্ড এডমিন অফিসার জনাব মেহেদী হাসান, সিএমও (ফরেস্ট্রি) জনাব গাজী সাইফুল ইসলামসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া ১নং পানখালী ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাব্বির আহমেদও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে আম, মেহগনি, কদবেল, নারকেল, তাল, কৃষ্ণচূড়া, কাঠবাদামসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।