কর্মী নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ২০ জুনের মধ্যে আবেদন

কর্মী নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ২০ জুনের মধ্যে আবেদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির লোগো। ফাইল ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন (চট্টগ্রাম রিজিওন) বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৪ জুন প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি।

পদের নাম: রিজিওনাল হেড, (ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন, চট্টগ্রাম রিজিওন)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসন, ফিন্যান্স, ব্যাংকিং, অর্থনীতি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক বিধি সম্পর্কে ভালো জ্ঞান।
চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: চট্টগ্রাম।

বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ জুন, ২০২৬।

সূত্র : বিডিজবস ডটকম