নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আটক ২৪

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আটক ২৪

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক কারবারি আলম চাঁনসহ ২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, দীর্ঘদিন ধরে আলম চাঁন ও তার সহযোগীরা ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানে তার বাড়ি তল্লাশি করে দেড় কেজি গাঁজা, ২৫০ মিলি বিদেশি মদ, তিনটি বড় ছোরা, একটি স্টিলের চাপাতি, একটি টেটা ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় আগে থেকেই মাদকের ১০টি মামলা রয়েছে।

তিনি জানান, নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া নারী পুলিশের সহায়তায় দুই নারী মাদক ব্যবসায়ী পারভীন আক্তার (৩৫) ও আফরিনা ওরফে হাসি (৫০)-কে গ্রেপ্তার করা হয়। পারভীনের কাছ থেকে ২৪ পিস ইয়াবা এবং আফরিনার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার হয়। তাদের বিরুদ্ধেও মামলা হবে।

অভিযানে আটক আরও পাঁচজন হলেন- মো. ফয়সাল (২১), রিফাত (২০), জুবায়ের ভূঁইয়া রানা (৩৬), মো. মোস্তফা হোসেন (২৬) ও অভিনন্দীকে (৩০) ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির সাজা দেন। বাকি আটককৃতদের থানায় পাঠানো হয়েছে