প্রস্রাবে জ্বালাপোড়া: সংক্রমণ নয়, হতে পারে এসব কারণেও!
ছবি: সংগৃহীত
অনেকেই প্রস্রাবের সময় হালকা ব্যথা, জ্বালা অনুভব করেন। সাধারণত কোনো অসুবিধা হলে কিংবা মূত্রাশয়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে এমনটা হয়। প্রস্রাবের সময় তীব্র ব্যথা হওয়ার সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডিসুরিয়া বলা হয়।
এই সমস্যার অন্যতম কিছু লক্ষণ হলো প্রস্রাব করার সময় তীব্র ব্যথা, জ্বালা সৃষ্টি হওয়া। তবে কেবল ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়, আরও কিছু কারণেও এই সমস্যা হতে পারে। চলুন জেনে নিই বিস্তারিত-
তরল খাবার কম খাওয়া
অতিরিক্ত শুকনো খাবার খাওয়ার প্রবণতা প্রস্রাব সংক্রমণের কারণ হতে পারে। তরল খাবার কম খেলে শরীরে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই পানি বেশি করে খেতে হবে। নয়তো ভুগতে হবে সমস্যায়।
বদহজম
প্রস্রাবের সময় ব্যথা হওয়ার কারণ হতে পারে বদহজম। শুনতে অবাক লাগলেও এটি প্রস্রাবের সমস্যার কারণ হতে পারে। খাবার ঠিকমতো হজম না হলেও এমন সমস্যা দেখা দিতে পারে। এই বিষয়ে সচেতন থাকুন।
অত্যধিক শরীরচর্চা
অতিরিক্ত শরীরচর্চার কারণে প্রস্রাবের সময় ব্যথা হতে পারে। বেশি ব্যায়াম করলে শরীরের অন্যান্য অংশের কোষে চাপ পড়ে। বাড়তি চাপের কারণে ব্যথা হতে পারে। তাই প্রয়োজনের বেশি শরীরচর্চা করা উচিত নয়।