পদ ফিরে পেলেন এনসিপি নেতা মাহিন সরকার

পদ ফিরে পেলেন এনসিপি নেতা মাহিন সরকার

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি স্বপদে বহাল হলেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা চিঠিতে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে তাঁর পুরনো পদে ফিরিয়ে আনা হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর রাতেই মাহিন সরকার তাঁর ফেসবুক পেজে চিঠিটি পোস্ট করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, ইনশাআল্লাহ আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব।

গত ১৮ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে তাঁর পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করেছিল দলটি।