চিতাবাঘের বাচ্চার প্রাণ গেল সড়কে

চিতাবাঘের বাচ্চার প্রাণ গেল সড়কে

সংগ্রহীত ছবি

হবিগঞ্জের চুনারুঘাট-বাল্লা সড়কের আবাদগাও এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় চিতাবাঘের একটি বাচ্চা মারা গেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, খাদ্যের সন্ধানে চিতাবাঘের বাচ্চাটি সম্ভবত রেমা বন থেকে লোকালয়ে চলে আসে। রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল ধাক্কায় চিতা বাঘের বাচ্চাটি ঘটনাস্থলেই মারা যায়।

 

প্রত্যক্ষদর্শী মরম আলী জানান, চিতাবাঘের বাচ্চাটি বিড়াল থেকে একটু বড়। দীর্ঘ সময় ধরে রাস্তায় পরে থাকার পর এলাকার লোকজন এটিকে রাস্তার পাশে সরিয়ে নিয়ে আসে। রাত ১১টা পর্যন্ত বন বিভাগের কোনো লোক এখানে আসেনি।

 

চুনারুঘাট বন্যপ্রাণী রক্ষা কমিটির সভাপতি ইউনুস মিয়া তালুকদার বলেন, বনে-জঙ্গলে পর্যাপ্ত পরিমাণে খাবার ও বাসস্থানের অভাবে এসব প্রাণী ক্রমশ লোকালয়ে চলে আসছে।

 

ফলে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে।