সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেত্রী শামিমা আটক

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেত্রী শামিমা আটক

সংগ্রহীত ছবি

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শামিমা পারভীন রত্নাকে আটক করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। 

তার বিরুদ্ধে সংগঠনের অনুমোদনবহির্ভূত ও নিষিদ্ধ কার্যক্রম পরিচালনার পাশাপাশি একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক করার পর রত্নাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শামিমা পারভীন রত্না সাতক্ষীরা সদর থানার মেহেদী মার্কেট এলাকার বাসিন্দা এবং শওকত হোসেনের মেয়ে। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।