সুদের টাকা কোথায় দান করব?

সুদের টাকা কোথায় দান করব?

প্রতিকী ছবি

প্রশ্ন : আমার এক ফান্ডে সুদের বেশ কিছু টাকা জমা হয়ে গেছে। এখন আমি ওই টাকাগুলো কোথায় কী কাজে, কী নিয়মে ব্যয় করে দায়মুক্ত হতে পারি? আমরা কোনো গরিব আত্মীয়কে দিতে পারব কি না?

-ইয়াকুব, মতিঝিল

উত্তর : সুদের টাকা তার প্রকৃত মালিক বা তার অবর্তমানে তার ওয়ারিশদের কাছে পৌঁছানো আবশ্যক। যদি মালিক বা ওয়ারিশ জানা সম্ভব না হয়, তবে মালিকের পক্ষ থেকে দায়মুক্ত হওয়ার লক্ষ্যে সওয়াবের নিয়তবিহীন গরিব আত্মীয়দের দেওয়া যাবে। (হিন্দিয়া : ৫/৩৪৯, এমদাদুল আহকাম : ৩/৬৫৫, আফকে মাসায়েল আওর উনকা হল : ২৪০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/১২৯)।