বরগুনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ৯ মাসে আক্রান্ত ৭৪৭১

বরগুনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ৯ মাসে আক্রান্ত ৭৪৭১

ফাইল ছবি

ডেঙ্গুর করালগ্রাস থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে বরগুনা। মৌসুমের শুরু থেকেই প্রান্তিক এলাকাটি অস্বাভাবিকভাবেই ডেঙ্গুর প্রকোপ দেখা যায়। 

মঙ্গলবার জানা গেছে, গত ২৪ ঘণ্টায়  নতুন করে বরগুনা জেনারেল হাসপাতালে ১ একজন এবং আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১ জনসহ নতুন করে ২ মারা গেছে। এ নিয়ে জানুয়ারি  থেকে সেপ্টেম্বর  ৩০ তারিখ ৯ মাসে ১৪ জনের মৃত্যু  হয়েছে। 

আর এসময় জেলায় স্বাস্থ্য  বিভাগের  হিসাবমতে আক্রান্ত ৭ হাজার ৪৭১ জন। সোমবার  রাতে আমতলী হাসপাতালে এবং মঙ্গলবার সকাল বরগুনা হাসপাতালে মারা যান। বেসরকারী হিসাবে মৃত্যুর  সংখ্যা  ৪০ এর মত।