রাজধানীতে মুষলধারে বৃষ্টি, থাকতে পারে দুপুর পর্যন্ত

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, থাকতে পারে দুপুর পর্যন্ত

সংগ্রহীত ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার দিবাগত রাত থেকে মুষলধারে বৃষ্টি ঝরছে। আজ বুধবার দুপুর পর্যন্ত এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে আরো বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সাধারণত ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।