জবি ছাত্রদল নেতার আকস্মিক মৃত্যুতে হাসপাতালে ডাকসু ভিপি সাদিক কায়েম

জবি ছাত্রদল নেতার আকস্মিক মৃত্যুতে হাসপাতালে ডাকসু ভিপি সাদিক কায়েম

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের করুন মৃত্যুর খবরে তার মরদেহ দেখতে ঢাকা ন্যাশনাল মেডিকেলে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে মৃত হাসিবুর রহমানকে দেখতে যান সাদিক কায়েম। 

এর আগে রাতের খাবারের জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে অবস্থান করছিলেন হাসিবুর। এ সময় হঠাৎ তাঁর খিঁচুনি ওঠে এবং পরে হার্ট অ্যাটাক করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা একসঙ্গে বসেছিলাম। হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে হাসিবুর।  সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত হাসিবুর জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলায়। চিকিৎসকদের ধারণা তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। গোসল শেষে রাত ১২টায় জবি ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।