ডেমরায় বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

ডেমরায় বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরন ও ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেন ডেমরা থানা বিএনপি।

শুক্রবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে ৬৭নং ওয়ার্ড এর সারুলিয়ার গলাকাট ব্রীজ থেকে বড় ভাংঙগা পর্যন্ত এ লিফলেট বিতরণ এবং গনসংযোগ কর্মসূচি করা হয়।

এ সময়ে এ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ঢাকা ৫ আসনে বিএনপির প্রধান সমন্বয়কারী ঢাকা-৫ (ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলীর একাংশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নবী উল্লাহ নবী।

এ সময়ে নবী উল্লাহ নবী বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলের হাই কমান্ড থেকে আমকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য বলা হয়েছে। এ ছাড়া এ আসনে আমি মনোনয়ন পাব ইনশাল্লাহ। ডেমরা-যাত্রাবাড়ীতে আমার চৌদ্দগুষ্টির ঠিকানা। এখানে আমাদের নারী-নক্ষত্র। আমরা এলাকায় মা মাটির সঙ্গে মিশে গেছি। এ ছাড়া দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা দেশের সাধারণ জনগণের মাঝে পৌছে দেয়ার দায়িত্ব থেকেই আমরা কাজ করছি।

এ সময়ে আরও ছিলেন, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সাবেক সদস্য জামশেদুল আলম শ্যামল, ডেমরা থানা  বিএনপির  সভাপতি পদপ্রার্থী  এসএম রেজা চৌধুরী সেলিম  সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনিসুজ্জামান, ডেমরা থানা   ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৭ নং ওয়ার্ড  বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. দুলাল ভুইঁয়া, ৬৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি মো. আলমগীর মিয়া, ৬৯নং ওয়ার্ড  বিএনপির সভাপতি মো.   রফিকুল ইসলাম সাধারণ আবদুল হাই, ৭০নং ওয়ার্ড  বিএনপির সভাপতি মো. গরিব উল্লাহ, সাধারণ সম্পাদক  আবু নোমান বেপারী, ডেমরা থানা যুবনেতা মনির মুন্সি, ডেমরা থানা ছাত্রদলের আহবায়ক মো. মাসুদ রানা, ডেমরা থানা শ্রমিক দলের আহবায়ক মো. আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মাজহারুল হোসেন, ডেমরা থানা কৃষক দলের আহবায়ক কাজী রাশেদুল ইসলাম শ্যামল, ডেমরা থানা তাতী দলের আহবায়ক মো. জুলহাস শেখসহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।