দ্রুত ওজন কমাতে নজর দিন এই ৫ বিষয়ে
ছবি: সংগৃহীত
উৎসব আয়োজন কিংবা বিশেষ দিনে যে পেটভরে খাবেন তার উপায় নেই। কদিন ভালোমন্দ খেলেই ওজন মাপার মেশিন জানান দেয় শরীরের ওজন বেড়েছে ২-৩ কেজি। বাড়তি ওজন নিয়ে মন খারাপ করা ছাড়া উপায় থাকে না। কীভাবে এই ওজন কমানো যায় তার উপায় খুঁজতে হয় তখন।
দৈনন্দিন জীবনে কয়েকটি অভ্যাসকে সঙ্গী করলেই অনায়াসে বাড়তি ওজন কমিয়ে ফেলতে পারবেন। পাশাপাশি কমবে কোমরের মাপ। ওজন কমাতে কী কী অভ্যাস কাজে লাগাতে হবে, জেনে নিন-
দিন শুরু করুন লেবু পানি দিয়ে
অত্যন্ত উপকারী একটি পানীয় হলো লেবু পানি। এতে আছে অ্যান্টি অক্সিডেন্টের ভাণ্ডার। নিয়মিত এই পানীয় খেলে শরীর হবে ডিটক্স। পাশাপাশি বাড়বে মেটাবোলিজমের গতিও। ফলে ওজন কমবে দ্রুত। রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করুন। উপকার মিলবে।
ব্রেকফাস্টে রাখুন প্রোটিন
আমাদের মধ্যে অধিকাংশ মানুষই ব্রেকফাস্টে প্রোটিন খান না। এই কারণেই ওজনও কমতে চায় না। তাই ডায়েটে থাকলে সকালের নাশতায় রাখুন প্রোটিন সমৃদ্ধ খাবার। ডিম, মাছ, মুরগির মাংস, সয়াবিন ইত্যাদি প্রোটিনের ভালো উৎস।
ব্যায়ামের বিকল্প নেই
সুস্থ থাকতে চাইলে প্রতিদিন ৩০ মিনিট অবশ্যই ব্যায়াম করতে হবে। এতেই ঝরবে মেদ। কার্ডিও ব্যায়াম করলে উপকার মিলবে বেশি। কার্ডিও করতে না চাইলে স্ট্রেনথ ট্রেনিং করতে পারেন। এতেও উপকার মিলবে হাতেনাতে। নিয়মিত ব্যায়াম করলে কিছুদিনের মধ্যে কমবে ওজন।
পর্যাপ্ত ঘুম জরুরি
শরীরকে সুস্থ রাখতে চাইলে প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। দৈনিক অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমাতে হবে। এতেই স্ট্রেস হরমোন কমবে। ফলে বিপাকের হার থাকবে স্বাভাবিক। কমবে ওজনও।
খাওয়ার অভ্যাসে আনুন পরিবর্তন
অনেকেই খেতে বসলে বেশি খেয়ে ফেলেন। এই অভ্যাসে বাড়ে ওজন। তাই এই অভ্যাস ত্যাগ করতে হবে। তার বদলে মাইন্ডফুল ইটিং করুন। চেষ্টা করুন খাবার খাওয়ার সময় টিভি বা মোবাইল না দেখার। পাশাপাশি কম খাবার খান। ব্যাস, এই কাজটা করলেই উপকার মিলবে। ওজন কমবে দ্রুত। আপনিও থাকবেন সুস্থ।