রাত জাগলেই খিদে পায়? অভ্যাসে ইতি টানুন ৩ কৌশলে
ছবি: সংগৃহীত
রাত হলে যেন চোখের পাতা আরও বেশি সরব হয়ে যায়। মোবাইলে রিলস, মুভি দেখতে গিয়ে ঘুম আর হয় না। রাত জাগলেই লাগে খিদে। মধ্যরাতে পেট শান্ত রাখতে অনেকেই ভাজাভুজি কিংবা প্রক্রিয়াজাত খাবারে ভরসা রাখেন। স্বাস্থ্যের জন্য যা ভীষণ ক্ষতিকর।
সুস্থ থাকতে চাইলে আর ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে মাঝরাতে লাগা খিদেকে প্রশমিত করার বিকল্প নেই। কিছু অভ্যাস বজায় রাখলে আর রাত বিরাতে খিদা লাগবে না। চলুন বিস্তারিত জেনে নিই-
১. পর্যাপ্ত পানি পান করুন:
সারা দিন যদি দেহে পানির অভাব না ঘটে, তাহলে অহেতুক খাবার খাওয়ার ইচ্ছা তৈরি হয় না। কেননা অনেক সময় দেহ ও মস্তিষ্ক তৃষ্ণা আর খিদা— এই দুই অনুভূতিকে গুলিয়ে ফেলে। ফলে রাতে ছোটখাটো খাবার খাওয়ার ইচ্ছা তৈরি হয়। সারাদিন পর্যাপ্ত পানি পান করলে এই ইচ্ছা আর হবে না।
২. সুষম আহার নিশ্চিত করুন:
অনেকে সঠিক সময়ে খাবার খান না। সকালের নাশতা বা দুপুরের খাবার কোনোভাবে বাদ দেওয়া উচিত নয়। সারাদিন সুষম আহার করলে রাতে আলাদা করে খাবার খাওয়ার তাগিদ সৃষ্টি হয় না। ফলে রাতে জেগে থাকলেও দৃষ্টিখিদের ইচ্ছা জন্মায় না। দুপুর ২টার মধ্যে দুপুরের খাবার আর রাত ৮টার মধ্যে রাতের খাবার খেতে চেষ্টা করুন।
৩. বেশিক্ষণ জেগে থাকবেন না:
রাতে জলদি খাবার খেয়ে নেওয়ার পর বেশিক্ষণ জেগে থাকা উচিত নয়। জেগে থাকলে মাঝেমধ্যেই খিদে পেতে পারে। কাজের জন্য একান্তই জেগে থাকতে হলে স্বাস্থ্যকর খাবার খেতে চেষ্টা করুন। তবে তার পরিমাণ যেন বেশি না হয়, সে দিকেও খেয়াল রাখতে হবে।