ঢাকায় ছাত্রলীগ নেতা সোহেল গ্রেপ্তার

ঢাকায় ছাত্রলীগ নেতা সোহেল গ্রেপ্তার

প্রতিকি ছবি

রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে অভিযান চালিয়ে বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতের নাম সোহেল রানা (৩৪)। তিনি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদীর শিবপুর থানা ছাত্রলীগের সভাপতি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানা পুলিশ জানতে পারে যে সরকারবিরোধী মিছিলে সরাসরি অংশগ্রহণকারী সোহেল রানা বনানীর বন ভবন এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও বলেন, গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।